৯৪। কেহ যদি জুয়াখেলা বা বাজি ধরার উদ্দেশ্যে কোন রাজপথে বা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে অন্যান্যদের সহিত সমবেত হন অথবা অনুরূপ কোন সমাবেশে যোগদান করেন, তবে সেই ব্যক্তি জরিমানাদে- দন্ডিত হইবেন যাহা একশত টাকা পর্যন্ত হইতে পারে ।