৯৩। ৯২ ধারার বরাতে সংবাদ পাওযার পর পুলিশের পূর্বানুমতি ব্যতীত কেহ যদি কোন সম্পত্তি গলান, রদবদল করেন, বিকৃত করেন অথবা সরাইয়া ফেলেন অথবা উক্তরূপ কোন সম্পত্তি গলাইয়া ফেলান, রদবদল করান, বিকৃত করান বা সরাইয়া ফেলান এবং প্রমানিত হয় যে সেই সকল সম্পত্তি চোরাই অথবা প্রতারণামূলক ভাবে প্রাপ্ত হইয়াছে তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা ছয়মাস পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা এক হাজার টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবেন।