৯২। যদি কোন বন্ধক-দালাল, পুরাতন জিনিসের আড়তদার অথবা ধাতু নির্মিত জিনিসের কারিগর পুলিশের নিকট হইতে কোন সম্পত্তি চুরি হওয়ার বা প্রতারণামূলকভাবে অপসারিত হওয়ার সংবাদ পাওয়ার পর পুলিশের দেওয়া বিবরণের সহিত সামঞ্জস্যপূর্ণ কোন সম্পত্তি প্রাপ্ত হন, অথবা বন্ধক, বিক্রয়, বিনিময় বা রদবদলের জন্য তাহা দেওয়ার প্রস্তব প্রাপ্ত হন এবং সেই ব্যক্তি যদি অকারণ বিলম্ব না করিয়া নিকটবর্তী থানায় সংবাদ দিতে ব্যর্থ হন এবং যে ব্যক্তির নিকট হইতে উহা পাইয়াছেন বা যে ব্যক্তি উহা দেওয়ার প্রস্তব করিয়াছেন তাহার নাম ও ঠিকানা দিতে ব্যর্থ হন, তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুইশত টাকা পর্যন্ত হইতে পারে।