৯১। যদি কেহ কোন সরকারী হাসপাতাল বা কারাগারের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত সুরাযুক্ত মাদক অথবা উত্তেজক মাদক দ্রব্য অথবা মত্ততা সৃষ্টিকারী সংমিশ্রণযুক্ত দ্রব্যাদি হাসপাতালে বা কারাগারের অভ্যন্তরে অথবা কোন শৃঙ্খলাবদ্ধ বাহিনীর দখলভুক্ত কোন ব্যারাক বা দালানের অভ্যন্তরে অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে লইয়া যান বা লইয়া যাইতে চেষ্টা করেন, তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা তিন মাস পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা পাঁচশত টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবেন; এবং সেই সুরা জাতীয় বা নেশা জাতীয় দ্রব্য, ঔষধ বা সংমিশ্রণ সরকারের…