৯০। যদি কাহারও দখলে এমন কিছু সম্পত্তি থাকে অথবা কেহ এমন কিছু সম্পত্তি কোন ভাবে হস্তন্তর করেন অথবা বিক্রয় করিতে বা বন্ধক দিতে প্রস্তব দেন, যাহা চোরাই বা প্রতারণার মাধ্যমে অর্জিত বলিয়া মনে করিবার কারণ বিদ্যমান রহিয়াছে, সেই ব্যক্তি যদি তাহার উক্ত সম্পত্তি সম্পর্কে হিসাব দিতে ব্যর্থ হন তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা এক বৎসর পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদে- দন্ডিত হইবেন যাহা দুই হাজার টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দে- দন্ডিত হইবেন।