৯। এই অধ্যাদেশে বা ১৮৬১ সনের পুলিশ আইনে (১৮৬১ সনের ৫নং আইন) অথবা বর্তমানে বলবৎ অন্য কোন আইনে যাহাই বলা হইয়া থাকুক না কেন, সরকার অথবা মহা-পুলিশ পরিদর্শক এই অধ্যাদেশের অধীনে নিযুক্ত কোন পুলিশ অফিসারকে ১৮৬১ সনের পুলিশ আইন (১৮৬১ সনের ৫নং আইন) অনুসারে গঠিত পুলিশ বাহিনীতে এবং ১৮৬১ সনের পুলিশ আইন (১৮৬১ সনের ৫নং আইন) অনুসারে নিযুক্ত কোন পুলিশ কর্মকর্তাকে এই অধ্যাদেশে গঠিত বাহিনীতে বদলী করিতে পারিবেন, এবং অনুরূপ বদলী করা হইলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সকল বিষয়ে যেই বাহিনীতে বদলী হইয়াছেন সেই বাহিনী যেই আইনে গঠিত হইয়াছে সেই আইনের অধীনে নিযুক্ত একজন পুলিশ অফিসার হিসেবে গণ্য হইবে।