৮৯। পুলিশ অফিসার না হইয়া অথবা কোন প্রতিরক্ষা বাহিনীর সদস্য অথবা বাংলাদেশ রাইফেলস (বর্ডার গার্ড বাংলাদেশ) এর সদস্য না হইয়া এবং অনুরূপ পদে কার্যরত ব্যক্তি, যদি কেহ আইনসঙ্গত ভাবে কর্তৃত্ব প্রাপ্ত ব্যতীত অস্ত্রসহ তরবারী, আগ্নেয়ান্ত্র অথবা অন্য আক্রমণাত্তক অস্ত্রে অথবা বিস্ফোরকসহ অথবা কোন ক্ষার জাতীয় পদার্থে সজ্জিত হইয়া কোন রাজপথে অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে অবস্থান করে তবে যে কোন পুলিশ অফিসার তাহাকে নিরস্ত্র করিতে বাধ্য থাকিবেন এবং সেই অস্ত্র বা পদার্থ আটক করিতে পারিবেন এবং পুলিশ কমিশনার যে রূপ আরোপ করিবেন অনুর্ধ এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করিতে পারিবেন। জরিমানার অর্থ পরিশোধ করিয়া এক…