৮৮। কাহাকেও যদি সূর্যান্ত হইতে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে নিম্নবর্ণিত অবস্থায় পাওয়া যায়- (ক) সন্তোষজনক কারণ ব্যতীত মারাত্মক অস্ত্রে সজ্জিত; অথবা (খ) সন্তোষজনক কারণ ব্যতীত মুখ আবৃত অথবা অন্যভাবে ছদ্মবেশ পরিহিত; অথবা (গ) সন্তোষজনক কারণ ব্যতীত কোন বাসগৃহে অন্য কোন দালানে অথবা কোন নৌযানে অথবা নৌকায় অথবা যেকোন যানবাহনে উপস্থিত; অথবা (ঘ) সন্তোষজনক কারণ ব্যতীত কোন রাজপথে, আঙ্গিণায় অথবা অন্য কোন স্থানে শায়িত বা ঘোরাফেরারত; অথবা (ঙ) সন্তোষজনক কারণ ব্যতীত কোন ব্যক্তির নিকট গৃহে ভাঙ্গার উপকরণ থাকা ; তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা এক বৎসর পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত…