৮৭। যদি কেহ জেনেশুনে দমকল বাহিনীকে অথবা উহার কোন অফিসার অথবা কর্মীকে অগ্নিকান্ডের মিথ্যা সংকেত দেন অথবা অগ্নিকান্ডের সংকেত দেওয়ার জন্য কারণ হন, তাহা রাস্তয় অবস্থিত অগ্নিসংকেত দ্বারা, সংবাদ পাঠাইয়া অথবা অন্য কোনভাবেই হউক অথবা অনুরূপ মিথ্যা সংকেত দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে রাস্তয় অবস্থিত অগ্নিসংকেত যত্নের কাঁচ ভাঙ্গেন অথবা উহা অন্য কোন রূপে বিনষ্ট করেন তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা তিন মাস পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা পাঁচশত টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবেন।