৮৪। পুলিশ কমিশনারের আদেশক্রমে যাহা তদুদ্দেশ্যে নির্দিষ্ট করিয়া রাখা হয় নাই, সর্বসাধারণে ব্যবহার্য সেইরূপ কূপ, পুকুর, দীঘি, জলাশয় অথবা সংরক্ষিত জলাধার অথবা উহার পার্শ্বে যদি কেহ গোসল করেন বা কাপড় ধোলাই করেন তবে তিনি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহার পরিমান দুইশত টাকা পর্যন্ত হইতে পারে।