৮২। যে কেহ যদি কোন রাজপথে অথবা রাজপথের পাশে অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে অথবা উহার নিকটে প্রস্রাব করিয়া গণউপদ্রব সৃষ্টি করেন, অথবা তাহার হেফাজতে সাত বৎসরের কম বয়স্ক কোন শিশুর দ্বারা অনুরূপ গণউপদ্রব সৃষ্টি করান বা থুথু অথবা কোন পরিত্যক্ত জিনিসপত্র অথবা আবর্জনাদি নিক্ষেপ করেন যাহাতে পথচারীদের বিরক্তি উৎপাদন হইতে পারে, তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুইশত টাকা পর্যন্ত হইতে পারে।