৮১। যে কেহ যদি পুলিশ কমিশনার কর্তৃক প্রণীত কোন বিধিমালার বিরুদ্ধাচরণ করিয়া কোন কৌতুক, সঙ্গীত অথবা অভিনয় প্রদর্শন করেন যাহাতে জনতা আকৃষ্ট হইতে পারে অথবা যদি বিশাল আকারের বিজ্ঞাপন ছবি, মূর্তি অথবা প্রতীক কোন রাজপথে অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে এমনভাবে স্থাপন করেন যাহাতে যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় অথবা পাশ্ববর্তী এলাকার বাসিন্দাগণের বিরক্তি ঘটিতে পারে তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুই শত টাকা পর্যন্ত হইতে পারে।