৮০। কেহ যদি শান্তিভঙ্গের উস্কানী দেওয়ার উদ্দেশ্যে অথবা যাহাতে শান্তিভঙ্গ ঘটিতে পারে তজ্জন্য কোন রাজপথে অথবা সর্বধারণের ব্যবহার্য স্থানে কোনরূপ হুমকি দেন বা গালিগালাজপূর্ণ অথবা অপমানজনক ভাষা ব্যবহার করেন, তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুই শত টাকা পর্যন্ত হইতে পারে।