৮। (১) এই বাহিনীর ইন্সপেক্টর ও অন্যান্য শ্রেণীর অধন্তন কর্মকর্তাগণের সংখ্যা, সরকার সময় সময় নির্ধারণ করিয়া দিবে। পুলিশের মহা-পরিদর্শক কর্তৃক ইন্সপেক্টরদের এবং পুলিশ কমিশনার তাঁহার নির্ধারিত আদেশ বলে উপ-পুলিশ কমিশনারের নীচে নহে এবং এমন উর্ধ্বতন অফিসার কর্তৃক তাহার পক্ষে অন্যান্য অধন্তনকর্মচারীদের নিয়োগ করিবেন। মহা-পুলিশ পরিদর্শক কর্তৃক ইন্সপেক্টরগণ নিযুক্ত হইবেন এবং অন্যান্য সকল অধন্তন অফিসার এমন একজন ঊর্ধ্বতন অফিসার কর্তৃক নিযুক্ত হইবেন, যিনি ডেপুটি কমিশনার অপেড়্গা নিম্ন পদমর্যাদা সম্পন্ন নহেন এবং পুলিশ কমিশনার এই বিষয়ে লিখিত আদেশ দ্বারা যাহাকে নির্দিষ্ট করিয়া দিবেন। নির্ধারিত পদ্ধতি ও…