৭৯। যদি কেহ কোন রাজপথে অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে কোন যাত্রীকে বিরক্ত করেন, পীড়ন করেন, ধাক্কা দেন অথবা গতিরোধ করেন, অথবা যদি লম্প ঝম্প ভীতিজনক অঙ্গভঙ্গী, চেচামেচি বা চিৎকার দ্বারা স্বেচ্ছায় কোন পশুকে ভয় দেখাইয়া বা অন্য কোন ভাবে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা ব্যাহত করেন তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুইশত টাকা পর্যন্ত হইতে পারে।