৭৮। যদি কেহ কোন রাস্তয় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা সেখান হইতে দৃষ্টিগোচরে স্বেচ্ছায় এবং অশালীনভাবে নিজদেহ এমনভাবে প্রদশৃন করেন, যাহা কোন গৃহ বা দালানের ভিতর হইতে হউক বা না হউক, কোন মহিলা দেখতে পান, অথবা স্বেচ্ছায় কোন রাস্তয় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন মহিলাকে পীড়ন করেন বা তাহার পথ রোধ করেন, অথবা কোন রাস্তয় বা সাধারণের ব্যবহার্য স্থানে অশালীন ভাষা ব্যবহার করিয়া বা অশস্নীল আওয়াজ, অঙ্গভঙ্গী বা মন্তব্য করিয়া কোন মহিলাকে অপমান বা বিরক্ত করেন, তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা এক বৎসর পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুই হাজার টাকা পর্যন্ত হইতে পারে…