৭৭। যদি কেহ কোন রাজপথে অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে বা সেখান হইতে দৃষ্টি গোচরে স্বেচ্ছায় এবং অশালীনভাবে নিজ দেহ এমনভাবে প্রদর্শন করেন যাহা কোন রাজপথ অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থান হইতে এবং গৃহ বা দালানের ভিতর হইতে হউক বা না হউক, দেখা যায় অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে বা কোন অফিসে, স্টেশনে বা অবতরণ ক্ষেত্রে যদি অশালীন ভাষা ব্যবহার করেন অথবা অশালীন অসংযত অথবা উচ্ছৃঙ্খল আচরণ করেন, তবে সেই ব্যক্তি কারা দন্ডে দন্ডিত হইবেন যাহা তিনমাস পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা পাঁচশত টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবেন।