৭৬। যদি কোন ব্যক্তি যে কোন রাজপথে অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে অথবা সেখান হইতে দৃষ্টিগোচরে, কোন গৃহ দালানের ভিতরে থাকিয়া হউক বা না হউক, এমনভাবে নিম্নলিখিত কোন কাজ করে, যাহাতে কোন রাজপথে অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থান হইতে তাহা দেখা-শোনা যায়- (ক) বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে মুখের কথা, অঙ্গভঙ্গী বা অশস্নীল দেহভঙ্গীর দ্বারা কাহারও মনোযোগ আকর্ষণ করা বা মনোযোগ আকর্ষণের চেষ্টা করা; অথবা (খ) বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কোন ব্যক্তিকে প্রকাশ্যে যৌন সংসর্গের প্রস্তব দেয়া অথবা উত্তক্ত করা; তবে সে ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা তিনমাস পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা…