৭৫। পুলিশ কমিশনারের আদেশক্রমে তদুদ্দেশ্যে নির্দিষ্ট স্থান ব্যতীত কোন রাজপথে অথবা সর্বসাধারনের ব্যবহার্য স্থানে অথবা তাহার নিকটে অথবা সেখান হইতে দেখা যায় এমন স্থানে কেহ কোন পশু জবাই করিলে অথবা মৃত পশুর দেহ পরিস্কার করিলে বা চামড়া খসাইলে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহার পরিমান পাঁচশত টাকা পর্যন্ত হইতে পারে।