৭৪(ক) যে কোন ব্যাক্তি রাজপথে বা সর্বসাধারণের ব্যবহার্য কোন স্থানে গৃহনির্মাণ সরঞ্জাম অথবা অন্য জিনিস রাখিয়া বিঘ্ন সৃষ্টি করিলে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুই হাজার টাকা পর্যন্ত হইবে এবং সংশ্লিষ্ট সরঞ্জাম অথবা জিনিসগুলো সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা যাইবে।