৭৪। কোন ব্যক্তি যদি কোন রাজপথে অথবা সর্বসাধারনের ব্যবহার্য স্থানে কোন যানবাহন বা যানবাহনের অংশ বিশেষ নির্মাণ করেন, অথবা দুর্ঘটনার দরুন ঘটনার ঘটনাস্থলেই মেরামত অনিবার্য হওয়া ব্যতীত কোন যানবাহন বা যানবাহনের অংশ মেরামত করেন, অথবা উহাতে কোন উৎপাদন অথবা অন্যকোন কাজ চালান যাহার ফলে যানবাহন চলাচলে অন্তরায় সৃষ্টি হয় অথবা পাশ্ববর্তী স্থানের বাসিন্দাগণ বিরক্ত হন, তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা এক বৎসর পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদে- দন্ডিত হইবে যাহা দুই হাজার টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবেন এবং সংশ্লিষ্ট গাড়ী সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা যাইবে।