৭৩। যে কোন ব্যক্তি যদি পুলিশ কমিশনার কর্তৃক অনুমোদিত সময় বা স্থান ভিন্ন অন্য কোন সময়ে বা স্থানে কোন পশু বা যানবাহন ভাড়া দেওয়া অথবা বিক্রয় করার জন্য রাজপথে অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে প্রদর্শন করেন অথবা কোন পশু বা যানবাহন পরিস্কার করেন তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা একশত টাকা পর্যন্ত হইতে পারে।