৭২। কোন ব্যক্তি যদি কোন রাজপথে বা সর্বসাধারনের ব্যবহার্য স্থানে- (ক) অবহেলার সহিত কোন পশু এমনভাবে ছাড়িয়া দেন যাহাতে কোন ব্যক্তি বা পশুর বিপদ, আঘাত, আতঙ্ক অথবা কোন ব্যক্তির অথবা পশুর বিরক্তি সৃষ্টি হইতে পারে; অথবা (খ) কোন হিংস্র কুকুর অথবা অন্য কোন পশুকে শিকল না পরাইয়া ছাড়িয়া রাখেন; অথবা (গ) কোন কুকুর অথবা অন্য কোন পশুকে কোন ব্যক্তি বা পশুকে আক্রমণ করার জন্য লেলাইয়া দেন তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা পাঁচশত টাকা পর্যন্ত হইতে পারে।