৭১। কোন ব্যক্তি যদি পুলিশ কমিশনার কর্তৃক প্রণীত কোন বিধিমালার বিরুদ্ধভাবে কোন জিনিস বিক্রয়ের জন্য কোন রাজপথে বা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে কোন স্টল, বাথ, বোর্ড বা ঝুড়িতে অথবা অন্য কোনভাবে প্রদর্শন করেন তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা পাঁচশত টাকা পর্যন্ত হইতে পারে।