৭০। যদি কোন ব্যক্তি কোন রাজপথে অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে নিম্নরূপে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন- (ক) যে গাড়ীতে মালপত্র বোঝাই করিতে অথবা যাহা হইতে মালপত্র নামাইতে হইবে, অথবা যে গাড়িতে যাত্রী উঠাইতে বা যাহা হইতে যাত্রী নামাইতে হইবে, সেই গাড়ী অনুরূপ প্রয়োজনের অতিরিক্ত সময় সেই স্থানে দাঁড় করাইয়া রাখিয়া; অথবা (খ) সেই স্থানে কোন গাড়ী ফেলিয়া অনত্র চলিয়া যাইয়া; তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা একশত টাকা পর্যন্ত হইতে পারে।