৭। ইন্সপেক্টর জেনারেলের নিয়ন্ত্রাধীনে সরকার একজন পুলিশ কমিশনার নিয়োগ করিবে যিনি এই অধ্যাদেশ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য সম্পাদন করিবেন কিংবা প্রয়োজনবোধে যাহার জন্য নুতন বিধি প্রণয়ন করা যাইতে পারে। সরকার এক বা একাধিক সংখ্যক অতিরিক্তি পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার নিয়োগ করিবে যাহারা পুলিশ কমিশনারকে তাঁহার ক্ষমতা প্রয়োগে এবং কর্তব্য পালনে সহায়তা করিবেন এবং পুলিশ কশিনার লিখিতভাবে নির্দেশ দান করিয়া তাহাদের নিকট যেই সকল ক্ষমতা ও কর্তব্য অর্পণ করিবেন তাহা পালন করিবেন। সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে নির্ধারিত শর্তে পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডেপুটি…