৬৯। যদি কোন ব্যক্তি ফুটপাথে প্যারাম্বুলেটর ব্যতীত কোন গাড়ী চালান, চড়িয়া বেড়ান, ঠেলিয়া লইয়া যান, নড়াচড়া করান অথবা রাখিয়া যান, যাহাতে ঐ গাড়ী উক্ত ফুটপাথে আড়াআড়িভাবে বা ফুটপাথের উপর থাকে তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা একশত টাকা পর্যন্ত হইতে পারে।