৬৮। কোন ব্যক্তি যদি রাজপথে অথবা সর্বসাধারণের ব্যবহার্য স্থানের এমন কোন অংশে কোন গাড়ী রাখিয়া যান অথবা পার্ক করিয়া রাখেন, যেখানে পুলিশ কমিশনার কর্তৃক গাড়ী দাড় করানো বা পার্কিং করা নিষিদ্ধ তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা একশত টাকা পর্যন্ত হইতে পারে।