৬৭। কোন ব্যক্তি রাজপথে গাড়ী চালাইবার সময় যদি যুক্তিসংগত কারণ ব্যতীত রাস্তর বাম পার্শ্বে থাকিতে ব্যর্থ হন, অথবা একই দিকে চলমান কোন গাড়ীকে অতিক্রম করিবার সময় সেই গাড়ীর ডান পার্শ্বে থাকিতে ব্যর্থ হন, অথবা পুলিশ কমিশনার কর্তৃক প্রণীত কোন ট্রাফিক বিধিমালা লংঘন করেন, তবে সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুইশত টাকা পর্যন্ত হইতে পারে।