৬৫। কোন ব্যক্তি ৪০, ৪১, অথবা ৪২ ধারার অধীনে প্রদত্ত আদেশ লংঘন করিয়া মহানগরী একলাকায় বিনা অনুমতিতে প্রবেশ বা প্রত্যাবর্তন করিলে, অথবা ৪৭(২) ধারার অধীনে অনুমতি পাইয়া উক্ত এলাকায় প্রবেশ বা প্রত্যাবর্তন করিবার পর অনুমতি পত্রে নির্দিষ্ট সময় উত্তীর্ণ হইলেও উক্ত এলাকা হইতে নিজেকে প্রত্যাহার করিতে ব্যর্থ হইলে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুই বৎসর পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানা দন্ডে দন্ডিত হইবেন যাহা পাঁচ হাজার টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবেন।