৫৭। বাহিনীর সদস্য নহে এমন কোন ব্যক্তি যদি পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত অত্র বাহিনীর পোশাক পরিধান করেন অথবা এমন কোন পোশাক পরিধান করেন যাহা দেখিতে বহিনীর পোশাকের অনুরূপ তবে তিনি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা একমাস পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুইশত টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবেন।