৫৬। কোন পুলিশ অফিসার যিনি পরওয়ানা ব্যতিরেকে গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে যুক্তি সঙ্গত সময়ের অতিরিক্ত হাজতে আটক করিয়া রাখেন অথবা ফৌজদারী কার্যবিধি ১৬৭ ধারায় ম্যাজিষ্ট্রেটের বিশেষ আদেশ ছাড়া কোন ব্যক্তিকে ২৪ ঘন্টার অতিরিক্ত সময় তাহার হেফাজতে আটক রাখেন তবে তিনি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা ছয়মাস পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা এক হাজার টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবেন।