৫৫। কোন পুলিশ অফিসার যদি তাহার হেফাজতে আটক কোন ব্যক্তির প্রতি বিনা কারণে ব্যক্তিগত হিংস্রতা অথবা কোন আসামীর প্রতি কোন ভীতি প্রদর্শন করে অথবা আইন মোতাবেক তাহাকে গ্রেফতার না করার প্রতিশ্রুতি দান করেন, তবে তিনি কারাদন্ডে দন্ডিত হইবে যাহা এক বৎসর পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা দুই হাজার টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবেন।