৫৪। কোন পুলিশ অফিসার যদি বিরক্তিজনকভাবে বা বিনা প্রয়োজনে কোন ব্যক্তিকে তল্লাশী আটক অথবা গ্রেফতার করেন অথবা কোন ব্যক্তির সম্পত্তি আটক করেন তবে তিনি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা এক বৎসর পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবে যাহা দুই হাজার টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবে।