৫৩। কোন পুলিশ অফিসার যদি আইনসঙ্গত ক্ষমতা ব্যতীত অথবা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোন দালানে, নৌযানে অথবা স্থানে প্রবেশ করেন অথবা তল্লাশী করেন অথবা কাউকে প্রবেশ করান বা কাহারও দ্বারা তল্লাশী করান, তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা এক বৎসর পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবে যাহা দুই হাজার টাকা পর্যন্ত হইতে পারেন অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবে।