৫২। কোন পুলিশ অফিসার যদি বাহিনী হইতে বাদ পড়িবার অব্যহতি পরেই তাহার নিয়োগপত্র অথবা অস্ত্র শস্ত্র, সাজ সরঞ্জাম, পোষাক ও অন্যান্য যাহা কিছু তাহার কর্তব্য পালনের জন্য সরবরাহ করা হইয়াছিল, তাহা প্রত্যর্পণ করিতে সেচ্ছায় অবহেলা বা অস্বীকার করেন, তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবে যাহা তিনমাস পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবেন যাহা পাঁচশত টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবে।