৫০। কোন পুলিশ অফিসার যদি কাপুরষতা দোষে অথবা পুলিশ অফিসার হিসাবে তাহার পালনীয় কোন আইনের বিধান বা কোন বিধি-প্রবিধান বা আদেশ সেচ্ছায় লংঘনের দোষে দোষী হন তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবে যাহা ছয়মাস পর্যন্ত মেয়াদের হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবে যাহা এক হাজার টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হইবে।