৫। চট্টগ্রাম মহানগরী এলাকার জন্য একটি পৃথক পুলিশ বাহিনী থাকিবে। ইহা চট্টগ্রাম মহানগরী পুলিশ বাহিনী বলিয়া পরিচিত হইবে। সরকার বিভিন্ন সময়ে যেরূপ নির্দেশ দান করিবে তদ্রূপ সংখ্যক বিভিন্ন পদমর্যাদার অফিসার লইয়া তদ্রূপ পদ্ধতিতে এই বাহিনী গঠিত হইবে এবং ইহার সংগঠন ও তদ্রূপ হইবে।