৪৯। যে কোন ব্যক্তি পুলিশ অফিসার হিসাবে চাকুরী লাভের জন্য অথবা চাকুরী হইতে অব্যাহতি পাওয়ার জন্য কোন মিথ্যা বিবৃতি দান করেন অথবা মিথ্যা দলিল ব্যবহার করেন, তবে সেই ব্যক্তি কারাদন্ডে দন্ডিত হইবেন যাহা তিন মাস পর্যন্ত হইতে পারে অথবা জরিমানাদন্ডে দন্ডিত হইবে যাহা পাঁচশত টাকা পর্যন্ত হইতে পারে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবে।