৪৮। কোন ব্যক্তিকে ১০ ধারার অধীনে সহায়ক পুলিশ অফিসার নিয়োগ করা হইয়া থাকিলে সেই ব্যক্তি যদি যথেষ্ট কারণ ব্যতীত উক্ত পদে চাকুরী করিতে অস্বীকার করেন অথবা তাহার কর্তব্য পালনের জন্য আইনসঙ্গতভাবে প্রদত্ত কোন আদেশ বা নির্দেশ পালন করিতে অস্বীকার করেন সেই ব্যক্তি জরিমানাদন্ডে দন্ডনীয় হইবেন যাহা দুইশত টাকা পর্যন্ত হইতে পারে।