৪৭। (১) কোন ব্যক্তি যাহাকে ৪০, ৪১, অথবা ৪২ ধারার অধীনে প্রদত্ত আদেশ বলে মহানগরী এলাকার বাহিরে চলিয়া যাওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে এইরূপ কোন ব্যক্তি- (ক) আদেশ মোতাবেক নিজেকে অপসারণ করিতে ব্যর্থ হইলে; অথবা (খ) অপসারেণের পর উলেস্নখিত মেয়াদের মধ্যে উপ-ধারা (২) এর অধীনে পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত মহানগরী এলাকায় প্রবেশ করিলে, পুলিশ কমিশনার তাহাকে গ্রেফতার করিয়া উক্ত এলাকার বাহিরে তৎকর্তৃক নির্দিষ্ট কোন স্থানে অপসারণের ব্যবস্থা করিতে পারিবেন। (২) পুলিশ কমিশনার কর্তৃক ৪০, ৪১ অথবা ৪২ ধারার অধীনে কোন আদেশ দেওয়া হইয়াছে, সেইরূপ কোন ব্যক্তিকে অস্থায়ীভাবে ও শর্তসাপেক্ষে মহানগরী এলাকায় প্রবেশ বা…