৪৫। () কোন ব্যক্তি ৪০, ৪১ অথবা ৪২ ধারা অধীনে আদেশ জারির ফলে অসন্তুষ্ট হইলে অনুরূপ আদেশ জারির তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে সরকারের নিকট আপীল করিতে পারিবে। এই ধারার অধীনে আপীল একটি স্মারকলিপির আকারে দায়ের করিতে হইবে এবং উহাতে আদেশের বিরুদ্ধে আপীল করিবার হেতুবাদসমূহ উলেস্নখসহ উক্ত আদেশের একটি সত্যায়িত কপি দাখিল করিতে হইবে। অনুরূপ আপীল আবেদন প্রাপ্তির পর সরকার আপীলকারীকে ব্যক্তিগতভাবে বা আইনজীবীর মাধ্যমে বক্তব্য পেশ করার যুক্তিসঙ্গত সুযোগদান করিবেন এবং তৎপর প্রয়োজনবোধে আরও অনুসন্ধানাদির পরও যে আদেশের বিরুদ্ধে আপীল হইয়াছে তাহা বহাল রাখিতে, সংশোধন করিতে অথবা বাতিল করিয়া আদেশ দিতে পারিবে। তবে শর্ত…