৪৪। (১) যেই কোন ব্যক্তি সম্পর্কে ৪০, ৪১, বা ৪২ ধারা অনুসারে আদেশ দেওয়ার পূর্বে পুলিশ কমিশনার অবশ্যই সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সাধারণ প্রকৃতি সম্পর্কে এবং তাহার বিরুদ্ধে যে আদেশ দেওয়া হইবে সেই সম্পর্কে তাহাকে লিখিতভাবে জানাইবেন এবং এতদসম্পর্কে তাহাকে কৈফিয়ত দেওয়ার জন্য যুক্তিসঙ্গত সুযোগ দান করিবেন। (২) উক্ত ব্যক্তি যদি কোন সাক্ষীর জবানবন্দী গ্রহণ করিবার জন্য দরখান্ত করেন তবে পুলিশ কমিশনার সেই সাক্ষীর জবানবন্দী গ্রহণ করিবেন, কিন্তু তিনি যদি মনে করেন যে, কেবলমাত্র বিরক্তি বা বিলম্ব করিবার উদ্দেশ্যে অনুরূপ আবেদন করা হইয়াছে তাহা হইলে তিনি সাক্ষ্য গ্রহণের আবেদন প্রত্যাখ্যান করিতে পারিবেন, তবে…