৪২। যদি কোন ব্যক্তি কোন অপরাধে দন্ডিত হইয়া থাকে- (ক) দন্ডবিধির (১৮৬০ সনের ৪৫ নং আইন) ১২তম, ১৬তম বা ১৭ তম অধ্যায়ে অধীন; (খ) ১৯৩৩ সনের (১৯৩৩ সনের ৬নং বঙ্গীয় আইন) দেহ ব্যবসা নিরোধ আইনে অধীন; (গ) ১৯৬৯ সানের শুল্ক আইনের অধীন (১৯৬৯ সানের ৪নং আইন অনুসারে); অথবা (ঘ) অত্র অধ্যাদেশের ৭৬, ৭৭, ৭৮, ৮৩, ৮৮ ও ৯০ ধারা অনুসারে তিনবার বা তদপেক্ষা বেশী; পুলিশ কমিশনারের যদি এইরূপ বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে, উক্ত ব্যক্তি পুনরায় একই অপরাধ বা একই আইন অনুসারে অন্য কোন অপরাধ করিতে পারেন, তবে তিনি লিখিত আদেশ জারি করিয়া অনুরূপ ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদের মধ্যে যেরূপ নির্ধারণ করিবেন মহানগরী এলাকার বাহির…