৪১। পুলিশ কমিশনারের নিকট যখনই প্রতীয়মান হইবে যে, ১ (ক) কোন ব্যক্তির গতিবিধি বা কার্যকলাপ অপর কোন ব্যক্তি বা কোন সম্পত্তির ক্ষেত্রে আতঙ্ক, বিপদ বা ক্ষতির কারণ হইয়াছে বা হইতেছে, অথবা (খ) এইরূপ বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ আছে যে, উক্ত ব্যক্তি বল প্রয়োগ বা হাঙ্গামাজনিত অপরাধ অথবা দন্ডবিধির (১৮৬০ সনের ৪৫ নং আইন) ১২তম, ১৬তম বা ১৭তম অধ্যায়ের বিধান অনুসারে দন্ডনীয় অপরাধে লিপ্ত হইয়াছে বা লিপ্ত হইতে উদ্যত হইয়াছেন অথবা অনুরূপ কোন অপরাধের সহায়তা করিতে উদ্যত হইয়াছেন- তাহা হইলে পুলিশ কমিশনার লিখিত আদেশ জারি করিয়া অনুরূপ ব্যক্তিকে হাঙ্গামা, শান্তি শৃঙ্খলা পরিপন্থী তৎপরতা বা আতঙ্ক রোধ করিরার জন্য…