৪০। পুলিশ কমিশনারের নিকট যখনই প্রতীয়মান হইবে যে, কোন স্থানে দুষ্কৃতিকারী দল বা ব্যক্তির গতিবিধি বা অবস্থান বিপজ্জনক বা আশংকাজনক অথবা তাহারা বেআইনী কাজে লিপ্ত রহিয়াছে বলিয়া যুক্তিঙ্গত সন্দেহের কারণ রহিয়াছে, তখন তিনি লিখিত আদেশ দ্বারা উক্ত দল বা ব্যক্তি বা সদস্যদিগকে সহিংসতা বা আতঙ্কজনক পরিস্থিতি রোধের জন্য যেইরূপ প্রয়োজন সেইরূপ আচরণ করার, অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে যেরূপ নির্ধারণ করিবেন, ছত্রভঙ্গ হইয়া মহানগরী এলাকার বাহিরে চলিয়া যাওয়ার এবং উক্ত এলাকায় প্রবেশ বা প্রত্যাবর্তন না করিবার নির্দেশ দিতে পারিবেন।