৩৯। () পুলিশ কমিশনারের নিকট যখন প্রতীয়মান হয় যে, কোন সরকারী কাজে অথবা কোন স্থানে নির্মাণাধীন কোন শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠানে বা অপারেশনে নিযুক্ত ব্যক্তিদের আচরণ বিবেচনায় সেইরূপ স্থানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা প্রয়োজন হইয়া পড়িয়াছে, তখন তিনি যেইরূপ উপযুক্ত বিবেচনা করিবেন ততসংখ্যক অতিরিক্ত পুলিশ সেই স্থানে নিয়োগ করিতে পারিবেন এবং যতদিন উক্তরূপে প্রয়োজন বিদ্যমান থাকিবে, ততদিন সেই স্থানে তাহাদিগকে নিযুক্ত রাখিতে পারিবেন। পুলিশ কমিশনার সেই ব্যক্তিকে যিনি কাজ বা সংশ্লিষ্ট কারখানা নির্মাণ করিতেছেন বা খরচ চালাইতেছেন সেই ব্যক্তিকে উক্ত অতিরিক্ত পুলিশ নিয়োগের খরচ বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা যাহা তিনি…