৩৮। () কোন স্থানে শান্তি রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা অথবা কোন বিশেষ শ্রেণীর বা শ্রেণীসমূহের অপরাধের ক্ষেত্রে অত্র অধ্যাদেশের বা অন্য কোন আইনের কোন বিধান বলবৎ করার জন্য অথবা পুলিশের জন্য কোন কর্তব্য পালনের জন্য যে কোন ব্যক্তির আবেদনক্রমে পুলিশ কমিশনার অতিরিক্ত যে কোন সংখ্যক পুলিশ নিয়োগ করিতে পারিবেন। অনুরূপ অতিরিক্ত সংখ্যক পুলিশ নিয়োগ করা হইলে তাহাদের ব্যয় আবেদনকারী ব্যক্তি বহন করিবেন। কিন্তু তাহারা পুলিশ কমিশনারের আজ্ঞাধীন থাকিবেন এবং পুলিশ কমিশনার যতদিন প্রয়োজন মনে করিবে ততদিনের জন্য তাহারা নিযুক্ত হইবেন। যেই ব্যক্তির আবেদনক্রমে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হইয়াছে, যদি সেই ব্যক্তি যে কোন সময়…