৩৭। কোন পুলিশ অফিসার যদি কোন রাজপথে বা সাধারণের ব্যবহার্যস্থানে কোন জীবজন্তু দেখতে পান যাহা এমন অসুস্থ বা গুরুতর রূপে আহত এবং তাহার শারীরিক অবস্থা এমন যে, তাহার মতে উক্ত জন্তু নিধন করা উচিত, তবে সেইরূপ ক্ষেত্রে উক্ত জন্তুর মালিক যদি অনুপস্থিত থাকেন বা উক্ত জন্তু তৎক্ষণাৎ নিধন করার সম্মতি দিতে অস্বীকার করেন, তবে পুলিশ অফিসার যে এলাকায় উক্ত জন্তু আছে তথাকার ভারপ্রাপ্ত পশু চিকিৎসককে ডাকিয়া পাঠাইবেন, পশু চিকিৎসক যদি এই মর্মে সার্টিফিকেট দেন যে, জন্তুটি এইরূপ অসুস্থ বা উহার শারীরিক অবস্থা এইরূপ যে, উহাকে বাঁচাইয়া রাখা নির্মম তবে পুলশ অফিসার মালিকের সম্মতি ছাড়াই জন্তুটি নিধন করিতে বা করাইতে…