পুলিশ কমিশনারের মতে যদি জনসাধারণের বা কোন স্থানে বসবাসকারী বা সম্পত্তি দখলকারী লোকদের বিরক্তি, বিশৃঙ্খলা, অস্বস্তি বা ক্ষতি নিবারণকল্পে প্রয়োজন হয় তবে লিখিত আদেশ দ্বারা নিম্নলিখিত কার্যকলাপ নিষিদ্ধ, সীমিত, নিয়ন্ত্রণ করিতে বা সেগুলির উপর শর্ত আরোপ করিতে পারিবেন- (ক) কোন এলাকায়, গৃহ প্রাঙ্গণে বা যানবাহনে নিম্নলিখিতগুলির ব্যবহার বা ধারাবাহিকভাবে ব্যবহার- (১) কোন কন্ঠ সঙ্গীত বা যন্ত্রসঙ্গীত; (২) মাইক্রোফোন, লাউড স্পীকার বা সঙ্গীত বা অন্য কোন শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র; (৩) কোন শব্দ উৎপাদনকারী বা পুনঃউৎপাদনকারী গৃহস্থালীর যন্ত্রপাতি, অন্যান্য যন্ত্রপাতি, উদ্ভাবিত বস্তু বাজাইয়া, পিটাইয়া,…